স্যান্ডির আতঙ্কে এশিয়ার বাজারে তেলের দাম কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় স্যান্ডি আঘাত হানতে যাচ্ছে— এমন আতঙ্কে যুক্তরাষ্ট্র অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।জ্বালানি চাহিদা কমে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র তেল উৎপাদন বন্ধ করেছে। খবর বাসস ও এএফপির।নিউইয়র্কের প্রধান কেন্দ্রে লাইট সুইট ক্রুড অয়েলের দাম ৩৮ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৯ ডলারে নেমে এসেছে। আর ব্রেন্ট নর্থ সি ক্রুড অয়েলের দাম ২৬ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ২৯ ডলার হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় স্যান্ডি গতকাল সোমবার যেকোনো সময় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানার পূর্বাভাস ছিল। এ আতঙ্কে নিউইয়র্কসহ দেশটির কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।