প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) যৌথ উদ্যোগে দ্বিতীয় এমটিবি-ডুয়া স্যামসন এইচ চৌধুরী ক্যাম্পাস সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে সম্প্রতি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন এমটিবির ভাইস চেয়ারম্যান এম এ রউফ এবং পরিচালক অঞ্জন চৌধুরী। ডুয়ার প্রেসিডেন্ট রকিব উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। বিজ্ঞপ্তি।