স্যামসন চৌধুরীকে স্মরণ করল ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর স্মরণে গতকাল এক স্মৃতিচারণা সভার আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকায়ডিএসই ভবনে আয়োজিত এই সভায় বক্তারা প্রয়াত স্যামসন চৌধুরীর জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও অতীত ইতিহাস তুলে ধরেন।ডিএসইর সভাপতি শাকিল রিজভী, পরিচালক রকিবুর রহমান ও আহমেদ রশীদ লালী, সদস্য আবদুর রহমান ছাড়াও স্যামসন চৌধুরীর ছেলে তপন চৌধুরী এতে বক্তব্য দেন। বক্তারা বলেন, একজন সফল ও ভালো শিল্পোদ্যোক্তা হতে যেসব গুণ লাগে, তার সবই ছিল স্যামসন এইচ চৌধুরীর মধ্যে। দেশের পুঁজিবাজারের উন্নয়নে তাঁর অবদান অসামান্য। পুঁজিবাজারের মাধ্যমে শিল্প উন্নয়ন যে সম্ভব, সেটা তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন।তপন চৌধুরী বলেন, ‘আমার বাবা সব সময় বলতেন নিজের মধ্যে পরিবর্তন আনলে দেশের পরিবর্তন আসবে। কখনো তিনি টাকা-পয়সার বিষয়টিকে বড় করে দেখতেন না।’