প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ইলেকট্রনিকস দেশে নিয়ে এসেছে এয়ার কন্ডিশনারের ২০১৭ সালের মডেল। এই এসিগুলো দুটি ক্যাটাগরিতে এসেছে; বিশ্বের প্রথম ৮-পোল ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরসম্পন্ন এসি এবং নন-ইনভার্টার কম্প্রেসরসম্পন্ন এসি। ৮-পোল ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর প্রযুক্তিতে অন্য যেকোনো এসির চেয়ে দ্রুততর স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং অধিকতর শীতলীকরণ সম্ভব হয়। এই নতুন এসিগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস ফিরোজ মোহাম্মদ, হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট ম্যানেজার সালমান আব্বাস খান, কনজ্যুমার ইলেকট্রনিকসের মার্কেটিং ম্যানেজার সাজ্জাদ মাহমুদ। বিজ্ঞপ্তি