স্যামসাং ইলেকট্রনিকসের আকর্ষণীয় ঈদ অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে আকর্ষণীয় নতুন কনজ্যুমার ইলেকট্রনিকস অফার ‘শপিং মোবারক’ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিকস। এই অফারে গ্রাহকেরা স্যামসাং রেফ্রিজারেটর, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং এসি কিনে পাবেন নিশ্চিত ক্যাশব্যাক। এ ছাড়া মালদ্বীপ ট্রিপ, সাউন্ডবার, হোম থিয়েটার ট্যাব অথবা একটি ব্র্যান্ড নিউ সেডান গাড়ি জিতে নেওয়ারও সুযোগ থাকছে এই অফারে। আগামী ৩০ জুন পর্যন্ত স্যামসাং ব্র্যান্ড শপ, স্যামসাং অনুমোদিত শোরুম- ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র‌্যাংগস এবং সিঙ্গার থেকে এই অফার উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি