স্যামসাং ইলেকট্রনিকসের সব পণ্য একই স্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ প্রথমবারের মতো র্যাং গসের সহযোগিতায় রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের র্যাং গ্স প্যানারোমায় একটি প্রিমিয়াম ব্র্যান্ড স্টোর চালু করেছে। এই নতুন শোরুম থেকে গ্রাহকেরা বিশ্বমানের স্যামসাং কনজুমার ইলেকট্রনিকস এবং মোবাইল হ্যান্ডসেট কেনার সুযোগ পাবেন। শোরুমটি উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন এবং র্যাং গসের ম্যানেজিং ডিরেক্টর রৌমো রউফ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাং গসের চিফ অপারেটিং অফিসার মুনির উদ্দীন আহমেদ। সি এস মুন বলেন, গ্রাহকদের সুবিধার জন্য একই ছাদের নিচে স্যামসাংয়ের অভিনব পণ্যগুলো নিয়ে বাংলাদেশে একটি ব্র্যান্ড শোরুমের প্রয়োজনীয়তা ছিল। বিজ্ঞপ্তি।