স্যামসাং বিক্রয় সহকারীদের বিকাশের মাধ্যমে কমিশন দেবে ট্রান্সকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং বিক্রয় সহকারীদের বিকাশের মাধ্যমে কমিশন দেবে ট্রান্সকম মোবাইল লিমিটেড। সম্প্রতি বিকাশ লিমিটেড ও ট্রান্সকম মোবাইল লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। বিকাশ লিমিটেডের বিক্রয় ও বিপণন-প্রধান রেজাউল হোসেন এবং ট্রান্সকম মোবাইল লিমিটেডের প্রধান প্রচলন কর্মকর্তা (সিওও) আরশাদ হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির ফলে ট্রান্সকম মোবাইল লিমিটেডকে দ্রুত এবং নিরাপদে দেশজুড়ে সব স্যামসাং বিক্রয় সহকারীকে কমিশন প্রদানে সহায়তা করবে। বিজ্ঞপ্তি।