স্যামসাং মোবাইল কিনলে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের সাতটি গ্যালাক্সি হ্যান্ডসেট বিক্রিতে বিভিন্ন পুরস্কার ঘোষণা করা হয়েছে। এসব স্মার্টফোন কেনার বিপরীতে ক্রেতাদের জন্য নগদে সর্বনিম্ন পাঁচ শ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্যছাড় এবং ডিসেম্বর মাসজুড়ে প্রতিদিন ৩২ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি পাওয়ার সুযোগ রয়েছে। এই ক্যাম্পেইন শেষে গ্রাহকদের জন্য মেগা প্রাইজ হিসেবে থাকছে একটি সেডান কার জেতার সুযোগ। ফোন সেটগুলো হচ্ছে গ্যালাক্সি এইস নেক্সট ২, জে১ এইস, কোর প্রাইম, জে২, গ্র্যান্ড প্রাইম, জে৫ ও জে৭। বার্ষিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ স্মার্টফোন বাজারের তালিকায় বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন উপলক্ষে ÿস্যামসাং দেশের ক্রেতাদের জন্য এই অফার নিয়ে এসেছে।
বিজ্ঞপ্তি