প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, স্যামসাং মোবাইল, কনজ্যুমার ইলেকট্রনিকস এবং আইটি পণ্যের দূত হিসেবে কাজ করবেন মুশফিকুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন, জেনারেল ম্যানেজার ইয়ং য়ু লি, হেড অব মোবাইল হাসান মেহদী এবং হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস অ্যান্ড আইটি বদরুল করিম। বিজ্ঞপ্তি।