স্যামসাংয়ের শতাধিক পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)-২০১৬’ শীর্ষক বৈশ্বিক প্রদর্শনীতে বিভিন্ন বিভাগে ১০০টির বেশি পুরস্কার জিতেছে। প্রদর্শনীটিতে বিশ্বের প্রায় ৩ হাজার ৬০০ কোম্পানি অংশ নেয়। এতে স্যামসাং ইলেকট্রনিকস হোম এন্টারটেইনমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ও ইন্টারনেট প্রভৃতি বিভাগে পুরস্কারগুলো লাভ করে। এর মধ্যে বেস্ট ইনোভেশন টিভি অ্যাওয়ার্ডসহ ৩৮টি ইনোভেশন অ্যাওয়ার্ড বা উদ্ভাবনমূলক পুরস্কার পায় স্যামসাং। এ ছাড়া স্যামসাংয়ের ৪ ডোর ফ্লেক্স রেফ্রিজারেটরটি পেয়েছে ৮টির বেশি পুরস্কার। বিজ্ঞপ্তি