হংকংকে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে হংকংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল বৃহস্পতিবার হংকংয়ের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী সো কাম লাং গ্রেগরির সঙ্গে সেই দেশে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।

তোফায়েল আহমেদ হংকংয়ের মন্ত্রীকে জানান, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করেছে। হংকংও চাইলে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে।

হংকংয়ে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, হিমায়িত মাছ, শুকনা মাছ, শুকনা খাদ্য, পাটজাত পণ্য, তাঁবু, ক্যাপসহ বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে।

বাংলাদেশ গত ২০১৪-১৫ অর্থবছরে হংকংয়ে ২৪ কোটি ৭১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে দেশটি থেকে আমদানি করেছে ৮৭ কোটি ৬১ লাখ ডলারের পণ্য।

বাণিজ্যমন্ত্রী আগের দিন বুধবার হংকংয়ে অনুষ্ঠিত ‘হংকং হাউস ওয়্যার ফেয়ার-২০১৬’ শীর্ষক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।