হংকংয়ে আইসিসি জি-২০ পরামর্শক গ্রুপের সভায় আইসিসিবির নেতারা
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধিদল আইসিসি জি-২০ পরামর্শক গ্রুপের আঞ্চলিক সভায় যোগ দিতে গতকাল বৃহস্পতিবার হংকং গেছে। দুই দিনের এ সভা গতকালই শুরু হয়েছে।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: আইসিসি বাংলাদেশের সহসভাপতি লতিফুর রহমান; এপেক্স এডেলচি ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি; মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী।আইসিসি জি-২০ পরামর্শক গ্রুপের হংকং সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে: বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; আর্থিক বিধিমালাগুলো শক্তিশালীকরণ ও বাণিজ্যে অর্থায়নপ্রাপ্তি নিশ্চিত করা; আন্তর্জাতিক অর্থব্যবস্থার সংস্কার; দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিকূল প্রভাব প্রশমন; দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং পরিবেশবান্ধব প্রবৃদ্ধিকে উৎসাহিতকরণ।আইসিসি জি-২০ পরামর্শক গ্রুপের সভায় ব্যবসায়ী নেতারা যে সুপারিশমালা প্রণয়ন করবেন, তা আগামী নভেম্বরে ফ্রান্সের কানে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পেশ করা হবে। বিজ্ঞপ্তি।