হংকংয়ে আজ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের রিৎজ-কার্লটন হোটেলে আজ মঙ্গলবার চতুর্থ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে দেশ-বিদেশের বহুজাতিক বিনিয়োগকারী, ঋণমান নির্ণয়কারী সংস্থা, বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপক, ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলিয়ে প্রায় ২৫০ জন অংশ নেবেন।
সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প বিষয়ে মূল বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী একটি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
দ্য সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক। এটি আয়োজনে সহায়তা করেছে বিনিয়োগ বোর্ড। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ডিএফডিএল ও লংকা-বাংলা ইনভেস্টমেন্টস।
সম্মেলনে দেশের প্রবৃদ্ধি অর্জন; বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি; রপ্তানি সম্ভাবনা; আইসিটি খাতের অগ্রগতি, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেওয়া সুবিধা, একীভূতকরণ ও অধিগ্রহণের সুযোগ, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নিয়ে আলোচনা হবে।