হংকংয়ে ইবিএলের সহযোগী প্রতিষ্ঠান উদ্বোধন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সম্পূর্ণ নিজস্ব মালিকানায় হংকংয়ে সহযোগী প্রতিষ্ঠানের উদ্বোধন উদ্যাপন উপলক্ষে রাজধানীর রূপসী বাংলা হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশে চীনের ডেপুটি চিফ অব দ্য মিশন কু গুয়াংঝু, ইবিএলের চেয়ারম্যান এম গাজীউল হক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার প্রমুখ বক্তব্য দেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।চলতি বছরের ৩১ জানুয়ারি হংকংয়ে ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড নামক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।