হংকংয়ে চালু হলো ইবিএল ফাইন্যান্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড সম্প্রতি হংকংয়ে যাত্রা শুরু করেছে।হংকংয়ে ইবিএল ফাইন্যান্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম গাজিউল হক। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল আলম, ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেডের আবাসিক পরিচালক মোহাম্মদ আবদুল হালিমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে হংকংয়ের কৌশলগত গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রেরিত ঋণপত্রের (এলসি) হিসাবে চীন ও ভারতের পর হংকংয়ের অবস্থান। বিজ্ঞপ্তি।