প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। হংকংয়ের একটি পাঁচ তারকা হোটেেল অনুষ্ঠিত নির্বাচনে সুনসিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম আহমেদ খান সভাপতি ও ইয়াসা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউছুপ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংগঠনটির প্রথম সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ইসহাক আলী সরকার, দ্বিতীয় সহসভাপতি হয়েছেন আহমেদ মনজু। বিজ্ঞপ্তি