হংকংয়ে বেকারত্বের হার হ্রাস পেয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ে বেকারত্বের হার মে-জুলাই সময়কালে কমে হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ। এর আগে এপ্রিল-জুন সময়কালের হিসাবে দেশটিতে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৬০ শতাংশ।আলোচ্য সময়কালে হংকংয়ে নতুনভাবে কাজ পেয়েছে আট হাজার ১০০ জন। ফলে কর্মজীবীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ২০০ জনে।বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, শিল্প-কারখানা ও খুচরা ব্যবসায় লোক নিয়োগ পাওয়ায় বেকারত্বের হার কমেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।হংকং সরকার এও আশা করছে, অর্থনীতির গতিময়তা আগামী দিনগুলোয় বৃদ্ধি পাবে। বিশেষ করে আগামী মাসগুলোয় আরও অধিক লোকের কর্মসংস্থান হবে বলে সরকার আশাবাদী।চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে হংকংয়ের রপ্তানি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত মাসেই হংকং সরকার এবার দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকবে বলে প্রক্ষেপণ করেছে। সূত্র: এএফপি।