হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হজের মৌসুমে হজ যাত্রীদের সেবা দেওয়ার জন্য আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া বুথটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি এক্সিম ব্যাংকের মাধ্যমে হজ-পূর্ব কার্যাবলী সম্পন্ন করা হজ যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। এই বুথ থেকে হাজিরা হজসংক্রান্ত বিভিন্ন তথ্য, হজ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি