প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ ও ওমরাহ গমনে ইচ্ছুক ব্যক্তিরা শাহ্জালাল ব্যাংকের দেশব্যাপী ৯৩টি শাখায় হজ ও ওমরাহর নিবন্ধন ফি জমা দিতে পারবেন। শাহ্জালাল ব্যাংকের ডিএমডি এম আখতার হোসেন এবং হাবের সভাপতি ইব্রাহিম বাহার চুক্তিতে সই করেন। এ সময়ে হাবের সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদার, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন কামাল এবং শাহ্জালাল ব্যাংকের রাজধানীর বিজয়নগর শাখার ব্যবস্থাপক মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি