হজযাত্রীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক লিমিটেড চলতি ২০১২ সালের হজযাত্রীদের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান ও এমরানুল হক এবং বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, এই প্যাকেজের আওতায় ঢাকা ব্যাংক হজ কার্ড ইস্যু করাসহ সৌদি রিয়াল ট্রাভেলার্স চেকের মাধ্যমে হজযাত্রী ও হজ এজেন্টদের অর্থ দ্রুত সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করবে। এই হজ কার্ড ও সৌদি ট্রাভেলার্স চেকের মাধ্যমে হজযাত্রী ও হজ এজেন্টরা সৌদি আরবের যেকোনো ভিসা এটিএম ও মানি ট্রান্সফার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এ ছাড়া হজ এজেন্টরা ঢাকা ব্যাংকের মাধ্যমে সৌদি আরবের যেকোনো ব্যাংকে প্রয়োজনীয় অর্থ দ্রুত পাঠাতে পারবে।সৌদি ট্রাভেলার্স চেক কোম্পানির ইস্যুকৃত সৌদি রিয়াল ট্রাভেলার্স চেক সেই দেশের যেকোনো ব্যাংকের যেকোনো শাখায় ভাঙানো যাবে এবং এ জন্য তারা কোনো কমিশন কাটবে না। বিজ্ঞপ্তি।