প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের সেবা কার্যক্রমের অংশ হিসেবে হজ ক্যাম্প থেকে বিমানবন্দরে হজযাত্রীদের আনা-নেওয়ার সার্বক্ষণিক পরিবহন সুবিধা দিতে বাংলাদেশ বিমানকে ৫২ সিটের পরিবহন বাস ও একটি মাইক্রোবাস দিয়েছে এক্সিম ব্যাংক। এ ছাড়া হজযাত্রীদের লাগেজ পরিবহনের জন্য দেওয়া হয়েছে একটি কাভার্ড ভ্যান। গত বৃহস্পতিবার হজ ক্যাম্পের এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম বিমানের পরিচালক শফিকুর রহমানের হাতে এসব গাড়ির চাবি তুলে দেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।