হজযাত্রীদের সুবিধার্থে এয়ারটেল জিএমজি ও ইউসিবিএলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের বিশেষ সুবিধা দিতে মুঠোফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, জিএমজি এয়ারলাইনস ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) গতকাল মঙ্গলবার একটি সমঝোতা চুক্তি সই করেছে। এর ফলে জিএমজি ও ইউসিবিএলের যেসব গ্রাহক হজ করতে যাবেন, তাঁদের রোমিং সেবায় বিশেষ সাশ্রয় দেবে এয়ারটেল। আবার হজ থেকে ফেরার পর এয়ারটেল গ্রাহকেরা জিএমজি এয়ারলাইনসের অন্যান্য সেবায় ৭ শতাংশ ছাড় পাবেন। আর এয়ারটেল ও জিএমজি এয়ারলাইনস গ্রাহকদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারে বিশেষ ছাড় দেবে ইউসিবিএল।এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ‘আশা করছি যে জিএমজি এয়ারলাইনস ও ইউসিবিএলের সঙ্গে নেওয়া এই উদ্যোগ হজযাত্রীদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাপক সাহায্য করবে।’ জিএমজি এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কাপুর এবং ইউসিবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম জানান, এভাবে একসঙ্গে কাজ করতে পারলে, গ্রাহকদের জীবনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।চুক্তি সই অনুষ্ঠানে এয়ারটেলের প্রধান বিপণন ও বিক্রয় কর্মকর্তা অভয় শেঠসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।