হজযাত্রীরা এক হাজার ডলার নিতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুমে সর্বোচ্চ এক হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নগদে নিতে পারবেন হজযাত্রীরা। এ জন্য মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোকে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত রোববার এ ব্যাপারে একটি সার্কুলার প্রজ্ঞাপন জারি করেছে। এতে মানি এক্সচেঞ্জগুলোর জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফিরতি বিমান টিকিট দেখে সংশ্লিষ্ট হজযাত্রীর পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। তবে যাত্রার দুই সপ্তাহের আগে বৈদেশিক মুদ্রা ইস্যু করা যাবে না। এ ছাড়া হজযাত্রীর আন্তর্জাতিক পাসপোর্টের অনুরূপ সাক্ষর বা টিপসই সংবলিত আবেদনপত্রের বিপরীতে নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রা কেবল ওই হজযাত্রীর কাছেই হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে হবে বৈদেশিক মুদ্রা বিক্রয়কারী মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে। পরে এ ধরনের আবেদনের অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
নিজস্ব প্রতিবেদক