হজযাত্রীরা ৬৮০০ রিয়াল করে সঙ্গে নিতে পারবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজযাত্রীরা এ বছর ৬ হাজার ৮০০ সৌদি রিয়াল নিতে পারবেন। বাড়িভাড়া, খাবার ও অন্যান্য খরচের জন্য জনপ্রতি এ অর্থের পরিমাণ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ধর্ম মন্ত্রণালয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যেতে আগ্রহী হজযাত্রীদের জন্য বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এক নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা বাড়িভাড়া, খাবার ও আনুষঙ্গিক খরচ বাবদ ৬,৮০০ সৌদি রিয়াল সৌদি আরবে নিতে বা পাঠাতে পারবেন। হজযাত্রীদের পক্ষে হজ এজেন্সির মালিক ও বৈধ প্রতিনিধিরা বিধিবিধান মেনে এ অর্থ পাঠাতে পারবেন।