হবিগঞ্জ চেম্বারের নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম। জ্যেষ্ঠ সহসভাপতি ও কনিষ্ঠ সভাপতি নির্বাচিত হন যথাক্রমে মিজানুর রহমান ও অজয় বিক্রম। সংগঠনের নবনির্বাচিত ১৮ জন পরিচালকের মধ্য থেকে তাঁরা গোপন ব্যালটে নির্বাচিত হন। চেম্বারের কার্যালয়ে গত সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ অক্টোবর চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শ্রেণি থেকে ১২ জন ও সহযোগী শ্রেণির ছয়জন পরিচালক নির্বাচিত হন।