প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলার নোয়াপাড়া বাজারে চালু হয়েছে অগ্রণী ব্যাংকের দুয়ার এজেন্ট ব্যাংকিং। গত শনিবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত্ প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন। ব্যাংকটির শায়েস্তাগঞ্জ শাখার অধীনে পরিচালিত শাখার এজেন্ট ব্যাংকের মাধ্যমে হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, সঞ্চয়, অর্থ স্থানান্তর, রেমিট্যান্স বিতরণ, বিল গ্রহণ, ক্ষুদ্র ও কৃষিঋণ বিতরণ, সরকারি ভাতা প্রদান সুবিধা পাওয়া যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল-ইসলাম, দুয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এ কে এ মুবিন, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী আলমগীর, সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী, দুয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমাদ রসূল প্রমুখ।
বিজ্ঞপ্তি