হবিগঞ্জে কৃষি ও বাণিজ্য মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা গত শনিবার শুরু হয়েছে। নিউফিন্ড এলাকায় আয়োজিত মেলায় ৭৫টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মেলাটির আয়োজন করেছে হবিগঞ্জ চেম্বার। আগামী ৪ ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা।হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহিন মেলার উদ্বোধন করেন। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার কামরুল আমীন ও চেম্বারের সভাপতি মোতাছিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।