হবিগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের ৮৭তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের আরডি হল রোডের হবিগঞ্জ রিজেন্সিতে গতকাল বুধবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ৮৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অন্যান্য শাখার মতো এ শাখাটিও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং-সুবিধা দিচ্ছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ শাখাটির উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে কে এস তাবরেজ বলেন, দেশের সর্বত্র অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এ দিন স্থানীয় জনগণ দিনব্যাপী বিপুলসংখ্যক অ্যাকাউন্ট বা হিসাব খুলে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি তাঁদের স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।