হবিগঞ্জে প্রাইম ব্যাংকের অফ সাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের প্যালেস লাক্সারি রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রাইম ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিএনআইবি) ডিভিশনের দুই দিনব্যাপী ‘অফ সাইট-২০১৭’। এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এবারের প্রতিপাদ্য ছিল ‘সকলের জন্য সিএনআইবি, সিএনআইবির জন্য সকলে’। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, সৈয়দ ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি