হবিগঞ্জে ব্র্যাক ব্যাংকের আধুনিক সুবিধাসংবলিত শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএমসহ অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা পুরাতন মুন্সেফি রোডে যাত্রা শুরু করেছে।ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ গতকাল সোমবার শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মূহায়মেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।ফজলে হাসান আবেদ বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-সংস্কৃতিতে হবিগঞ্জ সব সময়ই এগিয়ে। তিনি আরও বলেন, সারা দেশের মতো হবিগঞ্জেও ব্র্যাক ব্যাংক আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করবে। মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, এ শাখা উদ্বোধনের মাধ্যমে হবিগঞ্জের জনগণের দীর্ঘদিনের ব্যাংকিং চাহিদা পূরণ করতে পেরে আমরা খুশি।আব্দুল মূহায়মেন হবিগঞ্জবাসীকে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে আমন্ত্রণ জানান।ব্র্যাক ব্যাংক হবিগঞ্জে আধুনিক ব্যাংকিংয়ের সুবিধাসহ শাখা খোলায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে।ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশজুড়ে এ ব্যাংকের রয়েছে এটিএম বুথসহ আধুনিক সুবিধাসংবলিত শাখা এবং এসএমই সেবা কেন্দ্রের বিস্তৃত নেটওয়ার্ক।