হবিগঞ্জে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের ঘাটিয়া বাজার, ডাকঘর এলাকা, চৌধুরী বাজার ও তিনকোনা পুকুরপাড়ে পোশাক, কালীবাড়ি সড়কে জুতা এবং খাজা গার্ডেন, আশরাফ জাহান ও রূপালী ম্যানশনে প্রসাধনসামগ্রী বিক্রির ধুম পড়েছে।

বিত্তবান ক্রেতারা নগরের বিভিন্ন বিপণিবিতানে ঘুরে পছন্দের পোশাক কিনতে পারলেও নিম্ন আয়ের মানুষের আনাগোনা মূলত তিনকোনা পুকুরপাড়ে কম দামের দোকানগুলোতে।

ঘাটিয়া এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল আওয়াল জানান, এবার বেচাকেনা ভালো। তবে পুরুষের চেয়ে নারীরাই বেশি কেনাকাটা করছেন।