হবিগঞ্জের পুটিজুরীতে পূবালী ব্যাংকের ৪০০তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের পুটিজুরীতে পূবালী ব্যাংক লিমিটেডের ৪০০তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার। এতে ব্যাংকের পরিচালক আহমদ শফি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। হাফিজ আহমদ মজুমদার বলেন, পূবালী ব্যাংক দ্রুত সময়ে সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। অনুষ্ঠানে বাহুবল থানার নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ উজ্জামান, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক মো. রেজোয়ান আহমেদ, রূপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক মিয়া মোহাম্মদ তোফায়েল, ইমাম চা বাগানের ব্যবস্থাপক ফকরুল ইসলাম, গ্রিন প্ল্যান্টেশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. হাসানুর রহমান, পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আইনুল হক ভূঁইয়া, সিলেট অঞ্চলের প্রধান মো. মোসাদ্দেক চৌধুরী, মৌলভীবাজার অঞ্চলের প্রধান মো. মামুন বখ্ত এবং পুটিজুরী শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।