হরতাল না বাড়ানোর দাবি বিজিএমইএর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল না বাড়ানোর জন্য বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল সমিতির মহাসচিব এহসান উল ফাত্তাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের কারণে জাতীয় অর্থনীতির অগ্রগতির ধারা ব্যাহত হচ্ছে, সেই সঙ্গে রপ্তানিমুখী শিল্প খাতগুলো বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।