হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল আহ্বানকারীরা পবিত্র রমজান মাসে হরতালকে উৎসবে পরিণত করে ফেলেছে মন্তব্য করে আজ মঙ্গলবারের ডাকা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রমজান মাসে হরতাল আহ্বানের প্রতিযোগিতায় নেমেছে জামায়াতে ইসলাম, গণজাগরণ মঞ্চ ও বাম কয়েকটি সংগঠন, যা ব্যবসায়ীদের কাছে অনভিপ্রেত।
এফবিসিসিআই বলেছে, রমজান মাসে হরতাল মানেই রোজাদারদের অবর্ণনীয় কষ্ট, ভোগ্যপণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি, পণ্যের মূল্যবৃদ্ধিসহ জনজীবনের অসহনীয় দুর্ভোগ। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এবং রমজান উপলক্ষে মঙ্গলবারের হরতাল প্রত্যাহার চেয়েছে সংগঠনটি।