প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। সংগঠনটি মনে করে, দেশের চলমান সংকট উত্তরণে প্রতিটি রাজনৈতিক দলের উচিত, যুক্তি ও আইনের মধ্যে থেকে হরতাল পরিত্যাগ করে তাদের কার্যক্রম পরিচালনা করা। বিআইএর সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন বলেছেন, দেশের ব্যবসায়ী মহল যখন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করছে, ঠিক সে সময় ইসলামী দলসমূহের ডাকা হরতালের কোনো ভিত্তি নেই। বিজ্ঞপ্তি