প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বিক অর্থনীতির উন্নয়নের ধারা সমুন্নত রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ডাকা আজ রোববারের অর্ধবেলা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে হতাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। হরতাল প্রত্যাহারের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ অবস্থায় হরতাল দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তা ছাড়া বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হতে পারেন।
নিজস্ব প্রতিবেদক