হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিচারিক রায়কে কেন্দ্র করে হরতাল আহ্বান কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’—এমন মন্তব্য করে দেশের অর্থনীতির স্বার্থে আজ বুধবারের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এমন প্রতিক্রিয়াই জানিয়েছে এফবিসিসিআই। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখায় আজ সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি। এফবিসিসিআই বলেছে, হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। দেশের বাণিজ্যিক কার্যক্রম বিঘ্নিত হয়।
বিজ্ঞপ্তি