হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আজ ও কালকের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাক আমদানির উদ্দেশ্যে কাল বৃহস্পতিবার চীনের একটি প্রতিনিধিদল আসছে। এতে সে দেশের ২০টি বিখ্যাত ব্র্যান্ডের প্রতিনিধিরা থাকবেন। শুধু চীনেই এসব ব্র্যান্ডের প্রত্যেকের শতাধিক দোকান আছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার ট্র্যাজেডি ও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাকশিল্পে এখন সংকট চলছে। দেশীয় উদ্যোক্তারা ক্রেতাদের চাপের মুখে আছেন। এতে আরও বলা হয়, হরতাল থাকলে প্রতিনিধিদল সুষ্ঠুভাবে তাদের কাজ শেষ করতে পারবে না। এ ছাড়া সাভারের রানা প্লাজায় এখনো উদ্ধার কার্যক্রম চলছে। নিহতদের স্বজনেরা ঢাকাসহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। আবার চিকিৎসার প্রয়োজনে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এ অবস্থায় হরতাল থাকলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হবে।