হরতাল প্রত্যাহারের আহ্বান বিআইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। আজ রোববার বিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধী দল সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা ৬০ ঘণ্টা হরতাল ডেকেছে। সোমবার থেকে জেএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। এই সময়ে নাশকতামূলক হরতালে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে।

ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দেশের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব বিমা কোম্পানির পক্ষ থেকে এই হরতালের প্রতিবাদ জানান কবির হোসেন। একই সঙ্গে ৬০ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানান তিনি।