হরতাল প্রত্যাহারের আহ্বান বিআইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবির হোসেন আজ সোমবার ইসলামী ঐক্যজোট কর্তৃক ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট দলের নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন। বিআইএ জানিয়েছে, এই হরতালের ফলে দেশের জনসাধারণের জানমালের যেমন ক্ষতি হবে, দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। এ ছাড়া দেশের বিমা কোম্পানিগুলোকে সরাসরি ক্ষতি বহন করতে হবে। বিআইএ মনে করে, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি।