হরতালকারীরা সন্ত্রাসের নেতা-নেত্রী: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালকারীদের ‘সন্ত্রাসের নেতা-নেত্রী’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘আমি বলে দিতে চাই, যাঁরা বিনিয়োগ ও অর্থনীতিকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, তাঁরা সতর্ক হোন। হরতাল অত্যন্ত অজনপ্রিয়। কেউ হরতাল চায় না। মানুষ যাতে হরতালে বাধ্য হয় সেজন্য হরতালের আগেই সন্ত্রাস করা হচ্ছে। যাঁরা হরতাল দেন, তাঁরা সন্ত্রাসের নেতা-নেত্রী।’রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার বিনিয়োগ বোর্ড আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘খারাপ সময়ের মধ্যেও বিনিয়োগ কিছুটা বাড়বে। যদিও কিছুটা অসুবিধা সৃষ্টির প্রয়াস চলছে। আমরা এ প্রয়াস প্রতিরোধ করব। যারা দেশে ব্যবহারের জন্য পণ্য তৈরি করে তারা এসব অসুবিধা মোকাবিলা করতে পারে। কিন্তু যারা রপ্তানির জন্য পণ্য তৈরি করে তারা সমস্যায় পড়ে।’হরতালকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যে ব্যবসায়ীরা হরতালের বিরুদ্ধে পূর্ণ সমর্থন দিয়েছেন। আশা করি, জনগণও সমর্থন দেবে।এদিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া মোটরগাড়ির প্রদর্শনী উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও হরতালকে দেশের সব শ্রেণী-পেশার মানুষের জন্য বিরক্তিকর বলে মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ বিভিন্ন খাতে সাফল্যের প্রমাণ রেখেছে। এসব প্রতিকূলতার মধ্য দিয়েই এ দেশের অর্থনীতি অনেক এগিয়েছে।