হরতালে কিশোরগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে হরতালে কিশোরগঞ্জের সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে।কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্যবসায়ী নেতারা ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের তিন কোটি ব্যবসায়ীকে নিয়ে হরতালবিরোধী আন্দোলনে নামুন। তখন দেখা যাবে, সাধারণ মানুষ কার পক্ষে অবস্থান নেয়।চেম্বারের নিজস্ব কার্যালয়ে এ সভায় ব্যবসায়ী নেতারা হরতালের দিনগুলোতে ব্যাংকঋণের সুদ থেকে অব্যাহতি চেয়েছেন।চেম্বারের পরিচালক বাদল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সহীদ। বক্তব্য দেন পরিচালক শেখ ফরিদ, আমিনুল ইসলাম, হারুন অর রশিদ ও আবু সাঈদ, পরিবহন মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন, ইটখোলা মালিক সমিতির সভাপতি মো. খালেকুজ্জামান, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামরুল হাসান, উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরাসহ ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতারা।