হরতালে মিশ্র অবস্থা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি ও সমমনা ১২ দলের ডাকা হরতালে মিশ্র অবস্থার মধ্যে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও সূচক সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পারি দাম কমলেও সূচক সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬.৬৭ পয়েন্ট কমে ৪১৭৪.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। শেষ পর্যন্ত নিম্নমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টিরই দাম বেড়েছে। কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, গ্রামীণ ফোন, কেয়া কসমেটিকস, জিবিবি পাওয়ার, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এনভয় টেক্সটাইল ও এনবিএল।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দাম বেড়েছে। কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩ কোটি টাকা কম।