হরতালে লেনদেন স্বাভাবিক, তবে উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বাভাবিক লেনদেন চলছে। তবে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, আজ ডিএসইর সদস্য ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২০৯টি হাউস নির্ধারিত সময়ে অর্থাত্ বেলা ১১টায় ডিএসইর ট্রেড সার্ভারে লগ ইন করে। এতে কোরাম পূর্ণ হওয়ায় নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়। কোরাম পূর্ণ হতে ৭০টি হাউস লগইনের প্রয়োজন হয় বলে তিনি জানান।এদিকে, বিভিন্ন ব্রোকারেজ হাউস সূত্রে জানা যায়, আজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম রয়েছে। তবে অনেক বিনিয়োগকারী ফোনে যোগাযোগ করে লেনদেন করছেন বলে হাউস সূত্রে জানা গেছে।