হরতালে শুক্র-শনিবার ব্যাংক ও শুল্ক বিভাগ খোলা রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে সপ্তাহের শুক্র ও শনিবার দেশের সব বন্দরে শুল্ক বিভাগ এবং গুরুত্বপূর্ণ শহর ও শিল্প এলাকায় বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সমিতি ইএবি।রপ্তানি চালান দ্রুত জাহাজীকরণ এবং আমদানি করা কাঁচামাল সময়মতো খালাসের স্বার্থেই এ দাবি করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ২০১১-১২ অর্থবছরে দেশের রপ্তানি খাত থেকে দুই হাজার ৪২৯ কোটি ডলার আয় হয়েছে। ইএবির সভাপতি বলেন, হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিকারকেরা সময়মতো পণ্য জাহাজীকরণ এবং আমদানি করা কাঁচামাল বন্দর থেকে খালাস করতে পারছেন না। এ অবস্থায় ইতিমধ্যে বেশ কয়েকটি রপ্তানি চালানের জাহাজীকরণ মেয়াদোত্তীর্ণ হয়ে স্টকলটে পরিণত হয়েছে। কিছু পণ্য রপ্তানিকারকদের নিজ খরচে বিমানে করে পাঠাতে হচ্ছে। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতার দ্রুত সমাধান হবে এমন লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে এই অস্থিরতা আরও বাড়তে পারে।