হরতালে শেয়ারবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বামপন্থী জোটের হরতালের দিনে আজ মঙ্গলবার শেয়ারবাজারের সূচক ও লেনদেন দুইই কমেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম আজ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টির দাম কমেছে; বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো : এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনিক হোটেল, এনবিএল, বিএসসিসিএল, ইউসিবিএল, ওয়ান ব্যাংক ও তিতাস গ্যাস।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩০ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টির দাম কমেছে; বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা কম।