হরতালে সামান্য সূচক কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও দিন শেষে সূচক কমেছে সামান্য। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দর যেমন বেড়েছে তেমনি প্রায় সমান সংখ্যক প্রতিষ্ঠানের দর কমেছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে মাত্র ০.৩৩ পয়েন্ট কমে ৫,৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তার মানে ডিএসই সাধারণ সূচক গত বৃহস্পতিবারের অবস্থানেই রয়েছে। বিএনপির ডাকা হরতালের দিনে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে সূচক ৪৮ পয়েন্ট বাড়লেও ২৫ মিনিটে কমে যায় ২২ পয়েন্ট। আধা ঘণ্টায় সূচক বাড়ে সাত পয়েন্ট। দুপুর একটার দিকে সূচক বাড়ে ১৬ পয়েন্ট। এরপর আবারো চলতে থাকে সূচকের ওঠানামা।আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১২৪টির দাম, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৬৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, যমুনা অয়েল, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এমআই সিমেন্ট, তিতাস গ্যাস এবং জিপিএইচ ইস্পাত।