হরতালে হিলি স্থলবন্দরের কার্যক্রম সচল ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। তবে গতকাল রোববার সকাল থেকেই বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানোসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। হিলি স্থলবন্দরের কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটার দিকে ভারত থেকে আমদানীকৃত আইসার ট্রাক্টর ও কয়লাবোঝাই বেশ কয়েকটি ট্রাক দেশে প্রবেশে করে।কাস্টমস ইন্সপেক্টর আবুল হোসেন জানান, বিকেল চারটা পর্যন্ত ভারত থেকে পান, টমেটো, পেঁয়াজ, ট্রাক্টর ও কয়লা নিয়ে পণ্যবাহী ২৮টি ট্রাক দেশে প্রবেশ করেছে। হরতালের কারণে রাজস্ব আদায়ে ব্যাঘাত ঘটেনি বলে তিনি উল্লেখ করেন। এ দিন সকাল থেকে হিলি রেলস্টেশনের ওপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী ও নীলফামারী রুটে আন্তনগর ও লোকাল ট্রেনের চলাচল ছিল স্বাভাবিক। তবে হিলি থেকে কোনো রুটে বাস চলাচল করতে দেখা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।