হরতালেও চাঙাভাব ডিএসইতে
সমমনা ১২ ইসলামি দলের ডাকা হরতালে আজ রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙাভাবের মধ্যে লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও চাঙাভাব লক্ষ করা গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২৮ পয়েন্ট বেড়ে ৪৮০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৬৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টিরই দাম বেড়েছে, কমেছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখনো পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৬৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।এ সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বিএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, যমুনা অয়েল, এনবিএল, আরএন স্পিনিং, ইউসিবিএল প্রভৃতি।