হরতালেও শেয়ারবাজার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের দিনও ঢাকার শেয়ারবাজারে চাঙাভাব লক্ষ করা গেছে। গত বৃহস্পতিবার সাধারণ সূচক সামান্য বাড়লেও আজ রোববার দিন শেষে সাধারণ সূচক ৩৫ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। আজ দিনের শুরুতে লেনদেন কম হলেও দিন শেষে তা বেশ চাঙা হয়ে ওঠে।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সাধারণ সূচক ৩৫ দশমিক ৭১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬২২৫ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট এক হাজার ৫২১ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৮টির। আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক ও তিতাস গ্যাস।দাম বৃদ্ধিতে শীর্ষ থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, রুপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।দাম কমেছে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো ইস্টার্ন লুব্রিকেন্টস, পুরবী জেনারেল ইনস্যুরেন্স, গ্লাক্সো স্মিথকেলাইন, কাশেম সিল্ক ও জেমিনি সি ফুড।